ঢাকা | |

আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে পৌঁছেছে। এই হামলায় ইরানে নিহতের
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:১৯ সময়
আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে পৌঁছেছে। এই হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে হাজারের বেশি মানুষ। তবে, যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ ‘শিগগিরই নতুন পর্যায়ে’ প্রবেশ করবে। ইরানের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরার কাছে এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “শিগগিরই আঞ্চলিক যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। শুরু থেকেই আমরা বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে।”


ইরানি এই কর্মকর্তা আরও জানিয়েছেন, শিগগিরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালির পরিণতিও হরমুজ প্রণালির মতো হতে পারে। তিনি আরও বলেন, "আমাদের হাতে এখনও খেলার মতো অনেক তাস বাকি রয়েছে," যা ইরানের প্রতিরক্ষা পরিকল্পনার ধারাবাহিক বাস্তবায়নকে ইঙ্গিত দেয়।


এদিকে, ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ