ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশীসহ গ্রেপ্তার ২৪৫

মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে ১০২ বাংলাদেশীসহ গ্রেফতার ২৪৫ জন। মালয়েশিয়া সেকশন ২২-এ পণ্য স্টোরেজ
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৪৪ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৪৪ সময়
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশীসহ গ্রেপ্তার ২৪৫ ছবি : বাংলা নিউজ নেটওয়ার্ক
মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে ১০২ বাংলাদেশীসহ গ্রেফতার ২৪৫ জন। মালয়েশিয়া  সেকশন ২২-এ পণ্য স্টোরেজ গুদামে এক অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৪ নভেম্বর) মধ্যরাত ১২টা ৫মিনিটে সেলাঙ্গর জিআইএম এনফোর্সমেন্ট অপারেশন শুরু হয়।    

সেলাঙ্গর জিআইএম-এর পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন বলেন, ২০ থেকে ৫০ বছর বয়সী মোট ২৪৪ জন পুরুষ এবং একজন বিদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০২ বাংলাদেশি, ৬১ নেপালি, ৫৮ ভারতীয়, ২০ পাকিস্তানি ৩ ইন্দোনেশিয়ান এবং ১ শ্রীলঙ্কান নাগরিক রয়েছে। 

তিনি সাংবাদিকদের বলেন, গত দুই মাসে অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এবং ১৫ ধারা এবং সেইসঙ্গে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী এ অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশই অভিবাসীরা পাসের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যদি বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তা হলে আদালতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হবে বলে জানিয়েছেন রাজ্যের ইমিগ্রেশন পরিচালক।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা