ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

রেশনিং ব্যবস্থার আওতায় দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে যেখানে সরবরাহ ২৫
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:১৮ সময়
পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

রেশনিং ব্যবস্থার আওতায় দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে যেখানে সরবরাহ ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছিল, এখন তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিপিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অস্থির পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ বজায় রাখতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের সরবরাহ আগের তুলনায় বাড়ানো হয়েছে। ফলে গড় বিক্রয়ের ভিত্তিতে ২৫ শতাংশ কম সরবরাহের পরিবর্তে এখন ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বরাদ্দ দেওয়া হবে।


এ বিষয়ে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা, ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা যায়। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠায় জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি ঝুঁকি এড়াতে গত রোববার থেকে দেশে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে ভিড় করেন, ফলে বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।


তবে সরকার বারবার আশ্বস্ত করে বলেছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা