ঢাকা | |

দাঁতের মাজনের কারখানায় হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক অভিযানে জামায়াতের এক নেতার মালিকানাধীন একটি কারখানা সিলগালা করেছে টাস্কফোর্স। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫৮ সময়
দাঁতের মাজনের কারখানায় হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক অভিযানে জামায়াতের এক নেতার মালিকানাধীন একটি কারখানা সিলগালা করেছে টাস্কফোর্স। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির নামে পরিচালিত ওই কারখানায় অভিযান চালানো হয়। কারখানাটির মালিক নজরুল ইসলাম। তিনি সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় জামায়াতের আমির।


অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, কারখানাটি দাঁতের মাজন ও কীটনাশক উৎপাদনের কথা বলা হলেও সেখানে হারপিক ও কয়েল তৈরি করা হচ্ছিল। তবে পণ্যের গায়ে প্রস্তুতকারক হিসেবে নজরুল ইসলামের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হতো। এ ছাড়া ‘নিমের মাজন’ নামে বিক্রি করা পণ্যে নিম ব্যবহার করা হতো না বলেও অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই গরু এবং হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হচ্ছিল।


পরিদর্শনের সময় দেখা যায়, উৎপাদিত পণ্যে কোনো মেয়াদোত্তীর্ণ তারিখও উল্লেখ করা হয়নি। এসব অনিয়মের অভিযোগে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।


অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাব প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা