ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

খামেনির মৃত্যুতে শোক বইয়ে সই করলেন এনসিপি নেতা আখতার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান ও শোক প্রকাশ করতে ঢাকাস্থ ইরান দূতাবাসে গেছেন জাতীয়
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:১২ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:১২ সময়
খামেনির মৃত্যুতে শোক বইয়ে সই করলেন এনসিপি নেতা আখতার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান ও শোক প্রকাশ করতে ঢাকাস্থ ইরান দূতাবাসে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। রোববার, ৮ মার্চ, রাজধানীতে অবস্থিত ইরানি দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। খামেনির মৃত্যুর খবর গত সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিশ্চিত হয়। দুপুরের দিকে দূতাবাসে গিয়ে শোকবার্তায় অংশ নেয় এনসিপির প্রতিনিধিরা। এ সময় আখতার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন এবং অ্যাডভোকেট হুমায়রা নূর।


দলীয় সূত্রে জানা গেছে, ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে খামেনির দীর্ঘ প্রভাবের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর ও শোক বইতে স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়। সাম্প্রতিক যুদ্ধপরিস্থিতির পর ইরানে ব্যাপক শোকের আবহও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ