ইরান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করা হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম বিভিন্ন মহলে আলোচনায় এলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’ শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে।
সংস্থাটির সদস্য হোসেন মোজাফারি বলেছেন, ঐশ্বরিক সহায়তা নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি এ বিষয়ে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন