ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

তারেক রহমান আজ জাতির নেতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের ভোট ও ম্যান্ডেটের মাধ্যমে তারেক রহমান আজ জাতির
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময়
তারেক রহমান আজ জাতির নেতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, জনগণের ভোট ও ম্যান্ডেটের মাধ্যমে তারেক রহমান আজ জাতির নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।


মন্ত্রী বলেন, ২৫ ডিসেম্বর দেশে ফেরার ৫৭ দিনের মাথায় জনগণের ভোটে তারেক রহমান জাতীয় নেতৃত্বে আসীন হয়েছেন। তিনি আরও বলেন, এই সময় যদি বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তাহলে তিনি সবচেয়ে বেশি আনন্দিত হতেন।


জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজকের এই অবস্থানে পৌঁছেছে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন এবং বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন।


বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা না থাকলেও স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে নেতৃত্বের দায়িত্ব নিতে হয়। সামরিক শাসনের সময় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’