ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির পথে একধাপ এগোলো আফগানিস্তান

নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানকে টপকে গেল আফগানিস্তান। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে গেলে আফগানরা। নিজেদের
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৩, সকাল ৮:১৭ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৩, সকাল ৮:১৭ সময়
নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির পথে একধাপ এগোলো আফগানিস্তান ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানকে টপকে গেল আফগানিস্তান। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে গেলে আফগানরা। নিজেদের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে।

শুক্রবার (৩ নভেম্বর) ভারতের লখনৌতে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। টার্গেট তাড়ায় ১১১ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।

দলের জয়ে ৬৪ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ৫৪ বলে ৮টি চারের সাহায্যে ৫২ রান করে ফেরেন রহমাত শাহ। ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই। 

শুক্রবার ভারতের লখনৌতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। ১৩৪ রানে হারায় প্রথমসারির ৭ উইকেট। ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই অলআউট হয় ডাচরা।

দলের হয়ে ৮৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৪২ বলে ৪০ রান করেন ওপেনার ম্যাক্স ওদুদ। ৩৫ বলে ২৯ রান করেন কলিন একারম্যান।

আফগানিস্তানের হয়ে ৯.৩ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নবি। ৯ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন নুর আহমেদ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস