ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কিত তথ্য ইরানকে সরবরাহ করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২২ সময়
ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কিত তথ্য ইরানকে সরবরাহ করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি সামরিক গতিবিধি ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তাদের সামরিক কৌশল নির্ধারণ করা হচ্ছে। পিট হেগসেথ জানান, কে কার সঙ্গে যোগাযোগ রাখছে—সে বিষয়ে মার্কিন প্রশাসন সম্পূর্ণ অবগত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব এই পরিস্থিতির ওপর পূর্ণ নজর রাখছে এবং দেশের জনগণ এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারে।


তিনি আরও সতর্ক করে বলেন, প্রকাশ্যে কিংবা গোপনে—যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত তৎপরতা শনাক্ত করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে শত্রুপক্ষকে বিপাকে ফেলাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। এ সময় কঠোর ভাষায় তিনি বলেন, এখন কেবল সেই সব ইরানিদেরই উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, যারা নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা করছেন। মূলত সম্ভাব্য হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র এমন কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন জাহাজ, যুদ্ধবিমান ও রাডার ব্যবস্থার অবস্থান সম্পর্কে তেহরানকে নিয়মিত তথ্য দিচ্ছে মস্কো। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, রাশিয়ার দেওয়া এই গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে।


এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে সমবেদনা জানান এবং চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানান। তবে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস