ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসিরুদ্দিন পাটওয়ারী

রাজধানীর উত্তরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে ধর্ষণের বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে আবেদন জানিয়েছেন এক
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:১৭ সময়
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসিরুদ্দিন পাটওয়ারী

রাজধানীর উত্তরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে ধর্ষণের বিচার চেয়ে কান্নাজড়িত কণ্ঠে আবেদন জানিয়েছেন এক নির্যাতিতা নারী। এ সময় ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান দলের নেতারা। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে উপস্থিত হয়ে রশিদা আক্তার (৩৫) নামের ওই নারী দলের মূখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর কাছে ন্যায়বিচার দাবি করেন। অভিযোগ করে তিনি বলেন, গত বছরের কুরবানির ঈদের সময় গাবতলী গরুর বাজারে গরু দেখতে গেলে চলচ্চিত্র জগতের এক সাবেক খলনায়কের নির্দেশে তার লোকজন তাকে মারধর করে এবং এসিড নিক্ষেপ করে। পরে এ ঘটনায় আদালতে মামলা দায়ের করার পর তার ১৪ বছর বয়সী মেয়েকেও ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।


ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে এবং অনেক ক্ষেত্রে অপরাধীরা রাজনৈতিক পরিচয়ের আড়ালে পার পেয়ে যাচ্ছে। তিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান এবং প্রয়োজনে দেশব্যাপী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিয়ে ধর্ষণ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।


এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আখতার হোসেন, এমপি। এছাড়া দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?