ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

একসময় সংগীতাঙ্গনের জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। বহু বছর আগে তাদের বিচ্ছেদ হলেও
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১১:৫৯ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১১:৫৯ সময়
ড্রাইভারের সঙ্গে পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

একসময় সংগীতাঙ্গনের জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। বহু বছর আগে তাদের বিচ্ছেদ হলেও সম্প্রতি একটি মন্তব্যকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে এই সাবেক দম্পতির ব্যক্তিগত সম্পর্ক। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে রবি চৌধুরী দাবি করেন, সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর সঙ্গে এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার ভাষ্য অনুযায়ী, বিপ্লব নামের এক গাড়িচালকের সঙ্গে ডলির যোগাযোগই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। রবির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান ডলি সায়ন্তনী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। ডলি বলেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি জানান, ইচ্ছাকৃতভাবে এই বিতর্কে জড়াতে চান না এবং সম্মান ও আইনের প্রতি আস্থা রেখেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


তিনি আরও অনুরোধ করেন, ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানাতে। একই সঙ্গে জানান, তাদের নীরবতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে। ডিভোর্স প্রসঙ্গে ডলি সায়ন্তনী স্পষ্ট করেন, বিচ্ছেদের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন। তবে সেই সিদ্ধান্তের কারণ নিয়ে নতুন করে কোনো মন্তব্য করতে চান না বলে জানান তিনি। তার মতে, বিচ্ছেদের সময়ই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছিল।


অন্যদিকে পডকাস্টে রবি চৌধুরী আরও বলেন, একসময় ডলির ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সেভ করা ছিল। বিষয়টি তার মনে সন্দেহ তৈরি করে। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তির নাম বিপ্লব এবং তিনি দক্ষিণ কোরিয়ায় গাড়ি চালান। রবির দাবি, কোরিয়া সফরের সময় বিপ্লবই তাদের গাড়ি চালাতেন। বিষয়টি যাচাই করতে তিনি ডলির পরিবারের সঙ্গেও কথা বলেন এবং পরে নিশ্চিত হন যে ওই নামে তাদের পরিবারের কোনো সদস্য নেই। এরপরই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে জানান।


এই ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় এসেছে এক সময়ের জনপ্রিয় এই সংগীত জুটির ব্যক্তিগত জীবনের পুরনো অধ্যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প