ঢাকা | |
সংবাদ শিরোনাম :

কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

বাংলাদেশকে বিশ্বের প্রথম দেশ হিসেব কালাজ্বর নির্মূল করার স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৬ সময়
কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ ছবি : সংগৃহীত
বাংলাদেশকে বিশ্বের প্রথম দেশ হিসেব কালাজ্বর নির্মূল করার স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচওর) ৭৬তম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলনে বাংলাদেশকে এ স্বীকৃতি দেয়া হয়। সম্মেলনটি ভারতের দিল্লীতে গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পরামর্শ ও নির্দেশনার কথা উল্লেখ করেন।

এসময়, স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, এর আগে বাংলাদেশ ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিল। এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে বিশ্বে প্রথম হওয়ায় এটি একটি জাতিগত প্রশংসিত অর্জন হয়েছে। এ অর্জনে দেশের স্বাস্থ্যখাতসহ আমরা সকলেই গর্বিত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম