ঢাকা | |

খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:৩ সময়
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, এই হামলা লেবানন ও তার জনগণের সুরক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে চালানো হয়েছে। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং তাদের নেতাকর্মীদের হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আরও সতর্ক করে বলেছে, উপযুক্ত সময় ও স্থানে আরও জোরালো জবাব দেওয়া হবে।


বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে চলমান আগ্রাসন বিনা প্রতিরোধে চলতে দেওয়া হবে না। এই হামলাকে একটি সতর্কবার্তা হিসেবে দেখানো হয়েছে, যার লক্ষ্য ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা। খামেনির মৃত্যুর পর এটি হিজবুল্লাহর প্রথম বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


বিশ্লেষকদের মতে, এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও জটিল ও বিস্তৃত হওয়ার আশঙ্কা বেড়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ