ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশীদ
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:২৯ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:২৯ সময়
মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশীদ (৮৩) আজ রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। পারিবারিক সূত্র জানায়, হুরন নাহার রশীদ সাবেক মন্ত্রী এবং প্রখ্যাত শিল্পপতি মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হারুনার রশীদ খান মুন্নুর সহধর্মিণী ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, দুই জামাতা, তিন নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


আজ রোববার বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে, যেখানে তিনি তার স্বামী হারুনার রশীদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।


হুরন নাহার রশীদের মৃত্যুতে মানিকগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সকাল থেকেই মুন্নু সিটিতে ভিড় করছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুন্নু গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস