ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী লোডশেডিংয়ে আলু নিয়ে শঙ্কা শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার উত্তর কোরিয়ার নৌবাহিনীতে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার যুক্ত চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না: আনু মুহাম্মদ ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, চলবে সংসদ ভবনও বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই ঢাকার আকাশে মেঘ-বৃষ্টির আভাস, কাটছে না ভ্যাপসা গরম

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়াও তাঁর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৪৬ সময়
রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা ছবি : সংগৃহীত
রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়াও তাঁর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আমির হোসেন (৬৫)। তিনি ওই এলাকার আব্দুল নবীর সন্তান এবং পেশায় একজন কৃষক।

আহতরা হলেন- তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) এবং ছেলে জসিম উদ্দিন (৩৫)। তারাও আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র হাতে একদল সন্ত্রাসী ছৈয়দুরখীল গ্রামের ফজল বাপের বাড়িতে বৃদ্ধ আমির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে। তারা বৃদ্ধ আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে তার স্ত্রী জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধের অপর সন্তান সাইফুল আলম একটি সন্ত্রাসী গ্রুপের সাথে ইতিপূর্বে যুক্ত ছিলো। সে উকিল হত্যা মামলার প্রধান আসামি ছিলো। এই ঘটনায় পুলিশ ২০১৮ সালের ৫ অক্টোবর দুইটি পিস্তল, তিনটি বন্দুক, তিনটি এলজি, দুইটি পাইপগান ও ২৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছিলো।

অন্যদিকে নিহত উকিল সন্ত্রাসী তোপায়েলে গ্রুপের প্রধান তোপায়েলের বড় ভাই। বড় ভাইকে হত্যার বদলা নিতেই সন্ত্রাসী তোপায়েল গ্রুপ পরিকল্পীতভাবে সাইফুলের পরিবারের উপর এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোবারকআ বলেন, “পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের