ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ঈদ ঘিরে সাগর জাহানের দুই নাটকে মোশাররফ

রোজার ঈদকে সামনে রেখে নির্মাতা সাগর জাহান পরিচালিত দুটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটক দুটি
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:৫ সময়
ঈদ ঘিরে সাগর জাহানের দুই নাটকে মোশাররফ

রোজার ঈদকে সামনে রেখে নির্মাতা সাগর জাহান পরিচালিত দুটি নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটক দুটি হলো ‘সদা সত্য বলিব’ এবং ‘আদু ভাই’, যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী আইশা খান। ‘সদা সত্য বলিব’ নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল, এবং এতে এক সহজ-সরল মানুষের সঙ্গে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। এই নাটকটি ঈদের দিন এনটিভি চ্যানেলে প্রচারিত হবে। অন্যদিকে, ‘আদু ভাই’ নাটকটি একটি হাস্যরসাত্মক গল্প নিয়ে নির্মিত হয়েছে, যার রচয়িতা অর্ক মোস্তফা। এটি ঈদে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে প্রচারের পরিকল্পনা রয়েছে বলে নির্মাতা সাগর জাহান জানিয়েছেন।


নাটক দুটি সম্পর্কে মোশাররফ করিম বলেন, "অনেকদিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরোনো স্মৃতিগুলো ফিরে আসছে এবং কাজ করে ভালো লাগছে। পরিচালকের মুখ দেখে মনে হয়েছে তিনি সন্তুষ্ট, আমিও তৃপ্ত।" তিনি আরও যোগ করেন, নাটকগুলো প্রচারে আসলে দর্শকেরও পছন্দ হবে।


এর আগে, সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’ এবং ‘কবুল বলিল কে’ সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ