ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

দুর্দান্ত ফর্মে থাকা নিশাঙ্কাকে ফেরালেন ওমরজাই, শ্রীলংকা ১২০ রান ২ উইকেট

বিশ্বকাপের চলতি আসরের শুরু থেকেই ফর্মের তুঙ্গে শ্রীলংকান তরুণ ওপেনার পাথুম নিশাঙ্কা। আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৪৪ সময়
দুর্দান্ত ফর্মে থাকা নিশাঙ্কাকে ফেরালেন ওমরজাই, শ্রীলংকা ১২০ রান ২ উইকেট ছবি : সংগৃহীত
বিশ্বকাপের চলতি আসরের শুরু থেকেই ফর্মের তুঙ্গে শ্রীলংকান তরুণ ওপেনার পাথুম নিশাঙ্কা। আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শূন্য রানে ফেরেন তিনি।

এরপর টানা চার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬১, নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ আর ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৭৭ রানের অনবদ্য ইনিংস।

টানা চার ম্যাচে ফিফটির পর আজ সোমবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষেও ফিফটির পথেই ছিলেন পাথুম নিশাঙ্কা।

এদিন ওপেনার দিমুথ করুনারত্নের সঙ্গে গড়েন ওপেনিংয়ে গড়েন ২২ রানের জুটি। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুমাল মেন্ডিসের সঙ্গে গড়েন ৭৭ বলে ৬২ রানের জুটি। 

৬০ বলে পাঁচ বাউন্ডারিতে ৪৬ রান করে ফিফটির পথেই ছিলেন। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকারে পরিণত হন পাথুম নিশাঙ্কা। তার বিদায়ে ৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলংকা।

এরিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভারের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ২ উইকেটে ১৩৮ রান। ৩৮ ও ৩০ রানে ব্যাট করছেন কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?