প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে কয়েকজনকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও বণ্টন করা হয়েছে বিভিন্ন উপদেষ্টার মধ্যে।
জনপ্রশাসন, অর্থ ও পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও শ্রমসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
এই দায়িত্ব বণ্টন সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন