ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গাড়িবহরসংক্রান্ত একটি দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:০ সময়
সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গাড়িবহরসংক্রান্ত একটি দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দেওয়া বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতা–মন্ত্রীদের গাড়িবহরের দ্রুতগতির চলাচল অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, যা কেবল দুর্ঘটনা নয় বরং হত্যাকাণ্ডের শামিল।


তিনি আরও বলেন, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্যের উচিত নৈতিক দায়িত্ববোধ থেকে পদত্যাগ করা। না হলে দলীয় নেতৃত্বের মাধ্যমে তাকে পদচ্যুত করার আহ্বান জানান তিনি।


বিবৃতিতে বলা হয়, শিশুটির মৃত্যুর ঘটনায় স্বজনদের আর্তনাদ ও দুঃখ সমাজে গভীর প্রভাব ফেলেছে। এমন ঘটনার পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!