ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মোহাম্মদপুরে বাসে আগুন লাগিয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে বাসে আগুন লাগিয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৩৭ সময়
মোহাম্মদপুরে বাসে আগুন লাগিয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু ছবি : সংগৃহীত
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে বাসে আগুন লাগিয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল রশিদ বলে জানা গেছে। আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে মোহাম্মদপুর থানার টাউন হল শহীদ পার্ক জামে মসজিদের সামনে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিলে আসাদ এভিনিউ সড়কের পাশের নির্মাণাধীন বহুতল ভবনে উঠে যান ওই ব্যক্তি। পরে ভবন থেকে নিচে পড়ে মারা যান তিনি।

তিনি আরো বলেন, তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে।

সেখানে তার নাম লেখা আব্দুল রশিদ। বয়স আনুমানিক ৩৬ বছর।
তরিকুল ইসলাম নামে প্রত্যক্ষদর্শীরা বলেন, সাত থেকে আট জন লোক চলন্ত বাসটিকে থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন। পরে তারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়।

এরপর তারা সলিমুল্লাহ রোডের দক্ষিণ মাথার উল্টাপাশে মোহাম্মদপুর ক্লাবের মাঠ দিয়ে পালিয়ে যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা