ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

ভারতকে হারিয়ে শিরোপা জিততে ১৩৫ রান প্রয়োজন বাংলাদেশের

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ভারতের মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৬ সময়
ভারতকে হারিয়ে শিরোপা জিততে ১৩৫ রান প্রয়োজন বাংলাদেশের

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ভারতের মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে ভারত। ফলে শিরোপা জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৫ রান। রোববার (২২ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা ভালো শুরুর ইঙ্গিত দেন। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভেঙে গেলে ধাক্কা খায় ভারতীয় ব্যাটিং লাইনআপ।


এরপর ৩৩ রানে রান আউট হয়ে ফেরেন নন্দিনী। পরের বলেই ফারজানা ইয়াসমিনের শিকার হন মিন্নু মানি, যিনি কোনো রান না করেই সাজঘরে ফেরেন। মাত্র ৩৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।


উইকেট পতনের ধাক্কায় রানের গতি কমে যায় এবং দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত থাকেন তেজাল, যিনি ৩৪ বল মোকাবিলা করে এই রান করেন।


এখন শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশের মেয়েরা ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়