ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এ অর্জনের পথে পাকিস্তানকে ৬ রানে হারাতে হয়েছে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৩, বিকাল ৫:৩৭ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৩, বিকাল ৫:৩৭ সময়
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ছবি : সংগৃহীত

শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এ অর্জনের পথে পাকিস্তানকে ৬ রানে হারাতে হয়েছে বাংলাদেশকে। 

মঙ্গলবার (২০ জুন) হংকংয়ের টিন কং রোড রিক্রেয়েশন গ্রাউন্ডে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমিফাইনালের এ ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৯ ওভারে ৫৯ রান করে বাংলাদেশ নারী দল। জবাবে ৯ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। ফলে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠে মেয়েরা। 

বৃষ্টির কারণে সোমবার হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল। আজ রিজার্ভ ডেতেও খেলা হয়েছে ৯ ওভারে। ম্যাচে বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার সর্বোচ্চ ১৬ বলে ২১ রান করেছেন এবং ১০ রানে অপরাজিত থাকেন রাবেয়া খান। 
পাকিস্তানের বোলারদের মধ্যে ফাতিমা সানা ৩টি উইকেট নিয়েছেন। 

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান নারী দল। শাওয়াল জুলফিকার এবং এমা ফাতিমার ব্যাটে ওপেনিং জুটিতেই প্রায় অর্ধেক রান তুলেছিল পাকিস্তান। ১৮ রান করে ফাতিমা সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৬ রানের উদ্বোধনী জুটি। তবে এরপরও পথা হারায় তারা। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে থামে পাকিস্তান। 

লেগ স্পিনার রাবেয়া বাংলাদেশের হয়ে শিকার করেছে ২ উইকেট। 

রিজার্ভ ডেতেও ভারত ও শ্রীলঙ্কার দিনের প্রথম সেমিফাইনালটি মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। তবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ছিল ভারত। শ্রীলঙ্কা ছিল ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে। দুই দলেরই গ্রুপ পর্বে সমান ৪ পয়েন্ট ছিল। তবে নেট রান রেটে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছেছে ভারত। আগামীকাল বুধবার ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে লতা মণ্ডলের দল। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ