ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’

সত্তরের দশকের জনপ্রিয় অ্যাকশনধর্মী টিভি সিরিজ ‘চার্লিস এঞ্জেলস’ ছয় বছর পর আবার পর্দায় ফিরছে। দ্য হলিউড রিপোর্টারের খবর
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১৮ সময়
ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’

সত্তরের দশকের জনপ্রিয় অ্যাকশনধর্মী টিভি সিরিজ ‘চার্লিস এঞ্জেলস’ ছয় বছর পর আবার পর্দায় ফিরছে। দ্য হলিউড রিপোর্টারের খবর অনুযায়ী, নতুন সিরিজটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ‘দ্য প্রোপোজাল’ ও ‘ক্রেজি রিচ এশিয়ানস’ সিনেমার লেখক পিট কিয়ারেলিকে। নির্বাহী প্রযোজক কে থাকবেন, তা এখনও নিশ্চিত হয়নি। তবে প্রথম সিনেমার তারকা ড্রু ব্যারিমোর এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ফ্লাওয়ার ফিল্মস নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারেন।


মূল ‘চার্লিস এঞ্জেলস’ টিভি সিরিজটি ১৯৭৬ থেকে ১৯৮১ পর্যন্ত প্রচারিত হয়েছিল। এতে কেন্দ্রীয় তিন চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক্লিন স্মিথ, কেইট জনসন ও ফারাহ ফসেট, যারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এবং ২০০৩ সালের ‘চার্লিস এঞ্জেলস: ফুল থ্রটল’ বক্স অফিসে সফল হয়েছিল। ২০১৯ সালের নতুন সিনেমাটি তেমন সাফল্য পায়নি, আর ২০১১ সালে নতুন টিভি সিরিজ মাত্র সাত পর্বের পর বন্ধ হয়ে যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ