ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে তার প্রথম দাপ্তরিক কার্যক্রম
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৬ সময়
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে তার প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দীর্ঘ ১৯ বছর পর সরকারপ্রধান হিসেবে সচিবালয়ে তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


প্রধানমন্ত্রী তার নতুন ১ নম্বর ভবনের তিনতলায় সুসজ্জিত কার্যালয়ে প্রথম দিনের অফিসে বসেন। আজ বিকেল ৩টায় তিনি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সভাপতিত্ব করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রশাসনের কার্যক্রম, শৃঙ্খলা ও সরকারের অগ্রাধিকার নিয়ে নির্দেশনা দেওয়া হবে।


সচিবালয়ে নতুন মন্ত্রিসভার বরণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। করিডোরগুলোতে ফুলের টব বসানো হয়েছে, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং নামফলক পরিবর্তনসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পরিচিতিমূলক ফলক বসানো হয়েছে।


প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। আজ সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন, যেখানে নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস