ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

গাজীপুরে কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান

শ্রমিকদের অভিযোগ, হঠাৎ করেই কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করেছে। এতে সামনে রমজান ও ঈদকে ঘিরে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায়
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৩ সময়
গাজীপুরে কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান

শ্রমিকদের অভিযোগ, হঠাৎ করেই কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করেছে। এতে সামনে রমজান ও ঈদকে ঘিরে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। কারখানার শ্রমিক মশিউর রহমান বলেন, আজ সকালে কারখানায় এসে দেখি লে-অফ ঘোষণা করা হয়েছে। সামনে রোজা ও ঈদ। এ অবস্থায় পরিবার নিয়ে আমরা দিশাহারা হয়ে পড়েছি। 

তিনি জানান, কারখানাটিতে প্রায় ৭০০ শ্রমিক কাজ করেন এবং চলতি মাসের বেতনও বকেয়া রয়েছে।


শ্রমিকেরা জানান, প্রথমে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। সমাধান না এলে শ্রমিক নেতাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে এবং অনেক অর্ডার বাতিল হয়েছে। নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে।


বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। এ সময় শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই। তবে নিরাপত্তা বিভাগের কর্মীরা এ নোটিশের আওতার বাইরে থাকবেন।


রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক বিকাশ জানান, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার