ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

দায়িত্ব পেয়েই বড় পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের রূপান্তরের আভাস দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শপথ গ্রহণের পর
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৭ সময়
দায়িত্ব পেয়েই বড় পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের রূপান্তরের আভাস দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শপথ গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, খুব শিগগিরই শিক্ষাখাতে একাধিক নতুন উদ্যোগ ও পরিবর্তন দৃশ্যমান হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংসদ ভবনে তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় শিক্ষা আর স্থানীয় কোনো বিষয় নয়; এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য। তাই বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকেও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে।


তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োটেকনোলজির মতো আধুনিক বিষয়ের ওপর গুরুত্ব বাড়ানো হবে। একই সঙ্গে শিল্পখাত ও শিক্ষাঙ্গনের মধ্যে সংযোগ জোরদার এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিক মানদণ্ডে রূপান্তরের কোনো বিকল্প নেই। দল-মত নির্বিশেষে তিনি সবার জন্য কাজ করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষা উন্নয়নের পাশাপাশি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি।


উল্লেখ্য, এর আগেও ২০০১ সালে আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস