ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

দায়িত্ব শেষে দেশেই থাকার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

দায়িত্বকাল শেষ হওয়ার পরও দেশে অবস্থান করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৫ সময়
দায়িত্ব শেষে দেশেই থাকার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

দায়িত্বকাল শেষ হওয়ার পরও দেশে অবস্থান করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর সভাকক্ষে আয়োজিত বিদায়ী সভায় তিনি এ কথা বলেন। বিদায়ী বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সদ্যসমাপ্ত নির্বাচন ছিল সম্পূর্ণ নিরপেক্ষ, উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য। নির্বাচনের দিন কোথাও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি জানান, কুলাউড়ায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তার ভাষায়, এটি ছিল একটি ফ্রি ও ফেয়ার নির্বাচন।


দেড় বছরে মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিলেও এখন স্বরাষ্ট্র ব্যবস্থাপনা অনেকটাই স্থিতিশীল। ভবিষ্যৎ স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতায় চ্যালেঞ্জ থাকবেই, তবে দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করতে হবে।


তিনি আরও বলেন, তার সঙ্গে কাজ করা সবাই প্রশংসার দাবিদার। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমেছে বলেও মন্তব্য করেন তিনি।


দেশে থাকবেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, তিনি অবশ্যই দেশেই থাকবেন এবং তার আত্মীয়স্বজন কেউ কখনো কোনো অনৈতিক সুপারিশ করেনি বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ