ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রাজশাহীতে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ রাজনৈতিক সম্প্রীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজশাহী জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:৩২ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:৩২ সময়
রাজশাহীতে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ রাজনৈতিক সম্প্রীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজশাহী জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। জেলায় ছয়টি আসনের মধ্যে বিএনপি চারটিতে এবং জামায়াতে ইসলামী দু’টিতে জয়লাভ করেছে। ফলাফল ঘোষণার পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজয়ী ও পরাজিত প্রার্থীরা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে অঞ্চল উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। শনিবার রাজশাহী মহানগর জামায়াত নেতৃবৃন্দ সদর আসন থেকে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগর সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


রাজশাহী-৩ আসনে বিজয়ী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও পরাজিত জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ একে অপরকে অভিনন্দন জানিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। দুই নেতা নির্বাচনের পরে রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়েছেন।


এছাড়া রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে প্রথমবার নির্বাচিত জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান। সুশীল সমাজের নেতৃবৃন্দ এই আচরণকে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ