ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন ভুয়া, নিজেই খণ্ডন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়ালেও তিনি নিজেই তা খণ্ডন করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি)
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৫ সময়
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন ভুয়া, নিজেই খণ্ডন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়ালেও তিনি নিজেই তা খণ্ডন করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে যোগাযোগ করা হলে বাহারুল আলম জানান, পদত্যাগের খবর সঠিক নয়। বাহারুল আলম ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন এবং বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলাম-এর স্থলাভিষিক্ত হন। সরকার তাকে দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদের জন্য নিযুক্ত করেছে।


তিনি ১৯৮৬ সালে বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এছাড়া, বাহারুল আলম স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশ সদর দফরের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯-২০১৩ সালে জাতিসংঘ সদর দফরে শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার এবং ২০১৫ সালে আফগানিস্তানে শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার