ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

রিজার্ভ দ্বিগুণের পথে অর্থনীতি, স্থিতিশীল অবস্থায় হস্তান্তরের দাবি সরকারের

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৭ সময়
রিজার্ভ দ্বিগুণের পথে অর্থনীতি, স্থিতিশীল অবস্থায় হস্তান্তরের দাবি সরকারের

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের সর্বশেষ অর্থনৈতিক চিত্র তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। তখন ব্যাংকিং খাত কার্যত অচল ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়াত্বের মুখে পড়ে। সরকারের ধারাবাহিক পদক্ষেপে বর্তমানে রিজার্ভ বেড়ে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।


প্রেস সচিব বলেন, বিদায়ের সময় যে রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে, তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানির ব্যয় নির্বাহ করা সম্ভব। এর ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে স্থিতিশীল অবস্থায় রেখে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে।


মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। একই সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেও প্রশাসনিক ও আইনগত সংস্কারে অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানান তিনি।


সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাত সচল করা এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান উন্নতি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার