ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জনগণের পাশে দৃঢ় থাকার আহ্বান জামায়াত আমিরের

সাধারণ মানুষের পাশে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে নিজের
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:১৮ সময়
জনগণের পাশে দৃঢ় থাকার আহ্বান জামায়াত আমিরের

সাধারণ মানুষের পাশে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান। বার্তায় তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংস আচরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমনকি ভিন্ন প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের ওপর নির্যাতনের মতো দুঃখজনক ঘটনার খবরও আসছে বলে উল্লেখ করেন তিনি। এসব পরিস্থিতিতে ন্যায় ও সত্যের পথে অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াত আমির।


ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনো অপশক্তির কাছে মাথানত করা হবে না। যেখানে অন্যায় আঘাত আসবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।


তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো মানবিক দায়িত্ব, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের অংশ। এই দায়িত্ব পালনে কোনো শৈথিল্যের সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ