ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না: নুর

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আজ আমাদের যে যাত্রা শুরু হয়েছে শেখ হাসিনার পতন না
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ৩:০ সময়
কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না: নুর ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আজ আমাদের যে যাত্রা শুরু হয়েছে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। যে সকল রাজনৈতিক দলের কর্মীরা ঢাকায় এসেছেন তারা কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বেন না। বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলসমূহ আমরা দুপুরের পর একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর বিজয়নগর ট্যাংকির সামনে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বঙ্গভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে নুরুল হক নুর বলেন, আজ এতো পুলিশ এতো কিছু, ধারাবাহিকভাবে হামলা মামলা চলছে, কিন্তু জনগণের স্রোত ঠেকাতে পেরেছে? এই জনস্রোত ঠেকাতে পারবে না। শেখ হাসিনা যদি মানসম্মান নিয়ে পদত্যাগ না করে তাহলে গণভবন থেকে তাকে আমরা বের করে দেবো। রাষ্ট্রপতি যদি সংকট সমাধানের উদ্যোগ না নেয় তাহলে জনগণ বঙ্গভবন ঘেরাও করবে।

পুলিশের উদ্দেশে নুর বলেন, পুলিশসহ প্রসাশনের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, কয়টা গুলি চালাবেন? কতজনকে গ্রেফতার করবেন? জনগণের ওপর যদি গুলি চলে তাহলে পুলিশ হেডকোয়ার্টারসহ সকল থানা ঘেরাও হবে। বিচারপতিদেরকে বলতে চাই, যেই বিচারপতিরা মিথ্যা মামলায় বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দিচ্ছেন তাদের পরিবারসহ ঘেরাও করা হবে। আজ গণতন্ত্র বনাম ফ্যাসিবাদের লড়াই চলছে। এই লড়াইয়ে গণতন্ত্রকামীরাই বিজয় লাভ করবে। বিজয়ের আগ পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা