ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: চিফ হুইপের মন্তব্যের জবাবে হাসনাত টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে: তাসনিম জারা গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ভালোবাসার টানে চীনা যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে করতে চান বিয়ে তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

কাকরাইলে চলছে সংঘর্ষ, টহলে বিজিবি

রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। শনিবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪৬ সময়
কাকরাইলে চলছে সংঘর্ষ, টহলে বিজিবি ছবি : সংগৃহীত
রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। শনিবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের ভেতর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা। পরে পুলিশের জলকামান গাড়ি থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।

কাকরাইলে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের জেরে দুপুর ২টার দিকে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

জানা যায়, কাকরাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত প্লাটুন মোতায়েন করা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, শনিবার বেলা ১টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি কর্মীরা তিনটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং পুলিশ বক্সে আগুন দেন।

জানা যায়, বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইল মোড়ে দাঁড়িয়ে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অন্যদিকে বিএনপি কর্মীরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন।

সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ