ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

ইইউ পর্যবেক্ষক: ত্রয়োদশ সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের, নারী অংশগ্রহণ কম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের ছিল এবং গ্রহণযোগ্যতার
  • আপলোড সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৯ সময়
ইইউ পর্যবেক্ষক: ত্রয়োদশ সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের, নারী অংশগ্রহণ কম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের ছিল এবং গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালিত হয়েছে। তবে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয় বলে হতাশা প্রকাশ করেছেন পর্যবেক্ষকরা। এদিকে, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল জানিয়েছে, নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো আক্রমণ বা দমন দেখা যায়নি।


রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্টেকহোল্ডারদের আস্থা বজায় রেখেছে।


তিনি বলেন, নির্বাচন বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও স্থানীয় কিছু রাজনৈতিক সহিংসতা হয়েছে, তা মূলত অনলাইনে ম্যানিপুলেটেড তথ্যের কারণে। মিশন দেখেছে, নির্বাচন কমিশন জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য দ্রুত ভাগ করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকর আলোচনা করেছে।


ইভার্স ইজাবস আরও উল্লেখ করেন, নতুন আইনি কাঠামো এবং ২০২৫ সালের সংশোধনী নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করেছে, তবে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে যাতে প্রাতিষ্ঠানিক জবাবদিহি আরও শক্তিশালী হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার