ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

এনসিপির সাফল্যে নাহিদ ইসলামকে ইউনূসের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য ফল অর্জন করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৯ সময়
এনসিপির সাফল্যে নাহিদ ইসলামকে ইউনূসের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য ফল অর্জন করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জ্ঞাপন করেন। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নবীন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাস নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে, তা দেশের গণতান্ত্রিক ধারায় একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হয়ে থাকবে। মাত্র এক বছর আগে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করা দলটি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টিতে জয়লাভ এবং কয়েকটিতে সম্মানজনক লড়াই গড়ে তোলাকে তিনি ব্যতিক্রমী সাফল্য হিসেবে উল্লেখ করেন।


তিনি আরও বলেন, এ অর্জন শুধু পরিসংখ্যানগত সাফল্য নয়; বরং এটি তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, প্রত্যয় ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন। আন্দোলনের সময় নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল জাতির স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামকে পাওয়ার অভিজ্ঞতাকে মূল্যবান উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, তার কর্মদক্ষতা, নীতিগত অবস্থান ও প্রশাসনিক বিষয়ে গভীর অনুধাবন প্রশংসনীয়।


তিনি আশা প্রকাশ করেন, সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি জনগণের প্রত্যাশা, বিশেষত তরুণ সমাজের আকাঙ্ক্ষা তুলে ধরবে এবং গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে।


সবশেষে নাহিদ ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন প্রধান উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ