আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে বুধবার রাত ১২টা থেকে কিছু যানবাহনের চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ভোটাররা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে। ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে কোনও বাধা নেই।
আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক ছাড়পত্রপ্রাপ্ত যানবাহন চলাচলে সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না। জরুরি সেবা, সংবাদপত্র, স্বাস্থ্য ও ওষুধ পরিবহনকারী যানবাহন স্বাভাবিকভাবে চলবে। বিমানবন্দর যাতায়াতের ক্ষেত্রে টিকেট বা প্রমাণ দেখিয়ে চলাচল অনুমোদিত। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনও স্থানীয় পর্যায়ে চলতে পারবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন