ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে কড়াকড়ি ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪১ সময়
ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে কড়াকড়ি ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট কয়েক শ্রেণির ব্যক্তি শর্তসাপেক্ষে মোবাইল ব্যবহার করতে পারলেও ভোটের গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সহকারী সিনিয়র সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় এবং তা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত প্রিজাইডিং অফিসার ও পুলিশ ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারের জন্য দায়িত্বপ্রাপ্ত দুইজন আনসার সদস্যও মোবাইল রাখার অনুমতি পাবেন। এছাড়া নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশি-বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরাও মোবাইল ব্যবহার করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট এবং সাধারণ ভোটাররাও নির্দিষ্ট শর্ত মেনে ভোটকেন্দ্রে মোবাইল রাখতে পারবেন। তবে ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে কেউই ব্যালট চিহ্ন দেওয়ার স্থান বা গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না।


অন্যদিকে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা (নির্দিষ্টভাবে অনুমোদিত ব্যক্তিরা ছাড়া) ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।


ইসি জানিয়েছে, ভোটের স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার