ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

ভোট ঘিরে যান চলাচলে কড়াকড়ি, বন্ধ মোটরসাইকেলসহ কয়েক ধরনের যান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে যানবাহন চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৬ সময়
ভোট ঘিরে যান চলাচলে কড়াকড়ি, বন্ধ মোটরসাইকেলসহ কয়েক ধরনের যান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে যানবাহন চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


তবে জরুরি ও বিশেষ প্রয়োজনে কিছু যানবাহনকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যান চলাচল স্বাভাবিক থাকবে। একই সঙ্গে সংবাদপত্র পরিবহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত যানবাহন চলাচলেও কোনো বাধা থাকবে না।বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের সুবিধার জন্য বিমানবন্দরগামী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই পাসপোর্ট ও টিকিট বা বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহনের ওপরও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।


এদিকে, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাঁদের এজেন্টরা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন নিয়ে নির্ধারিত স্টিকারযুক্ত একটি ছোট যানবাহন ব্যবহার করতে পারবেন। সাধারণ ভোটারদের কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন বিশেষ নজরদারি রাখবে বলে জানিয়েছে ইসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার