ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

অবস্থান বদলাল পাকিস্তান, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে খেলতে রাজি

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে নির্ধারিত সূচিতেই মাঠে নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২১ সময়
অবস্থান বদলাল পাকিস্তান, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে খেলতে রাজি

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে নির্ধারিত সূচিতেই মাঠে নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান দল। মধ্যরাতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়। সরকারি বার্তায় জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর থেকেই পাকিস্তানের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।


এ বিষয়ে আইসিসিও পৃথক এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে সদস্য দেশগুলো আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণসংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষা করতে সম্মত হয়েছে। পরদিন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।


নাকভি আরও জানান, বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘটনায় বাংলাদেশকে কোনো শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। একই সঙ্গে ২০৩১ সালের বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর টেলিফোনে আলোচনার বিষয়টিও সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আইসিসির সঙ্গে পিসিবির দর–কষাকষিতে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত অন্তর্ভুক্ত ছিল। বিশ্বকাপ বর্জনের কারণে বাংলাদেশ যেন কোনো ধরনের শাস্তি বা ক্ষতির সম্মুখীন না হয়—সে বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।


বাংলাদেশে ফিরে বিসিবি এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক ক্রিকেটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি। সবশেষ ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে, পারস্পরিক আলোচনার ফল হিসেবে পাকিস্তান নির্ধারিত সময়েই ভারতের বিপক্ষে মাঠে নামবে এবং একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’