ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি এবং বগুড়া-২ ও ঢাকা-১৮ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে
  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫১ সময়
ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি এবং বগুড়া-২ ও ঢাকা-১৮ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনি লড়াইয়ে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। পোস্টে মান্না জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তিনি একসঙ্গে বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনটি অত্যন্ত বড় হওয়ায় সেখানে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা তার পক্ষে অর্থনৈতিকভাবে সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ঢাকা-১৮ আসনের আওতায় সাড়ে সাতটি থানা রয়েছে এবং এখানে ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ। এত বৃহৎ ভোটারসংখ্যার একটি এলাকায় প্রচার-প্রচারণা ও নির্বাচন পরিচালনা করতে বিপুল ব্যয়ের প্রয়োজন হয়। বাস্তবতা বিবেচনায় নিয়েই তিনি ওই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মান্না।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, তার এই সিদ্ধান্তে অনেক সমর্থক ও শুভানুধ্যায়ী কষ্ট পেতে পারেন। এ কারণে তিনি সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ