ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। তার মতে, আগামী দিনের রাজনীতি হবে
  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪০ সময়
আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। তার মতে, আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়া ও পুনর্গঠনের রাজনীতি, কারণ বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার কার্যকর অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। রোববার রাতে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ঢাকা-১২ আসনের নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে কোদাল প্রতীকে ভোট দেওয়ার জন্য দলীয় নেতাকর্মী এবং স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানান।

এর আগে বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনি পথসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি এমন প্রতিশ্রুতি দেয় যা বাস্তব জীবনে বাস্তবায়নযোগ্য। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে অবাস্তব কিংবা অলীক কোনো অঙ্গীকার তারা করেননি। 

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধু একটি ভোট গ্রহণের দিন নয়; বরং এটি হবে দেশ পুনর্গঠন ও সাধারণ মানুষের জীবনমান বদলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি জোর দিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে গড়ে তুলতে হবে।

বিএনপির ঘোষিত নির্বাচনি কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, দলের নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—নারী ও মা-বোনদের কল্যাণে কী পদক্ষেপ নেওয়া হবে, ছাত্রসমাজের ভবিষ্যৎ কীভাবে নিরাপদ করা হবে, বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান কীভাবে নিশ্চিত করা হবে এবং স্বাস্থ্যসেবা কীভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’