ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত
  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩০ সময়
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর-এর নিকট একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। সেখানে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়।

জেনেভাস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে পাঠানো বার্তায় আরও বলা হয়, জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে কোনো সাড়া পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। বাংলাদেশ সরকার পুনরায় স্পষ্ট করেছে যে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা অটল। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে সর্বোচ্চ মাত্রার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলেও সরকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার