ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

দেশের বাজারে এবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে তা ভোক্তাপর্যায়ে
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১১:০ সময়
জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা
দেশের বাজারে এবার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে তা ভোক্তাপর্যায়ে কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ১১২ টাকা করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস অথবা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ