ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

র‌্যাংকিংয়ে বড় লাফ শারমিন-দিলারা ও স্বর্ণার

আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার শারমিন আক্তার-দিলারা আক্তার ও স্বর্না আক্তার।
  • আপলোড সময় : ২৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২৮ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১৫ সময়
র‌্যাংকিংয়ে বড় লাফ শারমিন-দিলারা ও স্বর্ণার
আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার শারমিন আক্তার-দিলারা আক্তার ও স্বর্না আক্তার। এছাড়া বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন স্পিনার রাবেয়া খান, ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলার। আজ নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন শারমিন। ২২ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। ৪৯৯ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন শারমিন। তার আগের সর্বোচ্চ র‌্যাংকিং ছিল ৫৬।

বিশ্বকাপ বাছাই পর্বে নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করেন দিলারা। এতে ৩৩ ধাপ এগিয়ে ৩৭৬ রেটিং নিয়ে যৌথভাবে ৭০তম স্থানে আছেন এই ওপেনার। গেল সপ্তাহে তিন ইনিংসে ৬১ রান করে ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠেছেন স্বর্ণা। সর্বশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করে র‌্যাংকিংয়ে ১১ ধাপ উন্নতি হয়েছে সোবহানা মোস্তারির। ৫২তম স্থানে আছেন তিনি। বোলাদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন রাবেয়া। নামিবিয়ার বিপক্ষে ৫ রানে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে আছেন রাবেয়া।

নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট শিকার করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেটের দেখা পাননি ফাহিমা। তারপরও ৬ ধাপ উন্নতিতে ৩০তম স্থানে উঠেছেন তিনি।গেল সপ্তাহে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১ উইকেট শিকারের পর ৪ উইকেট নেন মেঘলা। এতে ৬ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠেছেন তিনি। টি-টোয়েন্টি র‌্যাংকিয়ে ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলারদের তালিকায় অ্যানাবেল সাদারল্যান্ড এবং অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা