ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সিলেটে বিএনপির জনসভা প্রস্তুত, অপেক্ষায় তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি
  • আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৯ সময়
  • আপডেট সময় : ২২ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৯ সময়
সিলেটে বিএনপির জনসভা প্রস্তুত, অপেক্ষায় তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে আলিয়া মাদরাসা মাঠ জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। পুরো এলাকায় এখন ‘ধানের শীষ’ আর ‘তারেক রহমান’ স্লোগানে মুখর।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে আসছেন। মাঠের আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। জনসভা শেষে তারেক রহমানের দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি রয়েছে। দুপুরে মৌলভীবাজার ও হবিগঞ্জ, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ, সন্ধ্যায় নরসিংদী এবং রাতে নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সব কর্মসূচি শেষে রাত ১০টার দিকে গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

আলিয়া মাদরাসা মাঠে এখন শুধুই অপেক্ষা—একটি বড় রাজনৈতিক জমায়েতের, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি বার্তার। নেতাকর্মীদের চোখেমুখে স্পষ্ট আগ্রহ ও উচ্ছ্বাস—নেতার কণ্ঠে শোনা আগামী দিনের স্বপ্ন। এর আগে বুধবার রাতে রীতি অনুযায়ী হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনি প্রচার শুরু করেন তারেক রহমান। সিলেটে পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি মাজার জিয়ারতে যান। মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে নিজ শ্বশুরবাড়িতে যান। দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়িতে যাওয়া তারেক রহমান সেখানে রাতের খাবার শেষে বাইরে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং ধানের শীষে ভোট চান। ২০০৪ সালের পর এটিই তার প্রথম শ্বশুরবাড়ি সফর, যা ঘিরে ছিল বিশেষ প্রস্তুতি ও ব্যাপক উৎসাহ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ