ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ

লিবিয়ায় পূর্বাঞ্চলে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ২১টি মরদেহ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা
  • আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫৬ সময়
লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ ছবি : সংগৃহীত

লিবিয়ায় পূর্বাঞ্চলে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ২১টি মরদেহ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। নিহত সবাই অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। অনেকের শরীরেই মিলেছে আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে, পাচারকারীদের নির্যাতনের শিকার হয়েছিল তারা। অভিবাসন প্রত্যাশীদের দলটিতে থাকা ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্দিদশা থেকে পালাতে সক্ষম হয়েছে তারা। সাব সাহারা অঞ্চল থেকে উন্নত জীবনের আশায় ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল দলটি। 


গোপন সূত্রে খবর পেয়ে আজদাবিয়া শহরে তল্লাশি অভিযান চালায় লিবিয়া প্রশাসন। জমির মালিককে জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন গণকবরের কথা। এ ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে। শুরু হয়েছে তদন্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি