ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা ‘মাদার অব অল বম্বস’ কতটা বিধ্বংসী? মাত্রাতিরিক্ত ভর্তি-টিউশন ফি, তবু টানা চার বছর বেড়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হেমন্ত এলো ধূসর বিবর্ণে, হিমেল হাওয়ায়

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৩ সময়
ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন ছবি : সংগৃহীত

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ, সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে। পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়ার সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।


নির্বাচনের কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা-১ ও ২ আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে; এখন নির্বাচন স্থগিত হলে নানা জটিলতা তৈরি হবে। ফলে, ইসির পূর্বের সীমানা পুনঃনির্ধারণ অনুযায়ী নির্বাচন হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা