ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

প্রার্থিতা ফিরে পেতে ষষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ষষ্ঠ দিনের আপিল শুনানি
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৭ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৭ সময়
প্রার্থিতা ফিরে পেতে ষষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে ছবি : সংগৃহীত

প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই শুনানি। প্রথম চতুর্থ দিন ৭০টি করে আবেদন নিষ্পতি হলেও পঞ্চম দিনে ১০০টি করে শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৪ জন। আর বাতিল হয়েছে ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো, সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে বলে জানিয়েছে ইসি।


গত ৫ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে ৩৮০টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭। বাতিল হয়েছে ৮১টি আর স্থগিত ২৩টি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হয় গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিনে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। ১০ জানুয়ারি থেকে ইসিতে শুরু হয় আপিল আবেদনের শুনানি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার