ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

সালাহউদ্দিন আহমদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে সমর্থন
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৭ সময়
সালাহউদ্দিন আহমদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম। বুধবার (১৪ জানুয়ারি) চকরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। আব্দুল কাদের প্রাইম বলেন, 'গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ২৯ ডিসেম্বর আমি চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরবার মনোনয়ন দাখিল করি এবং ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।'


প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, 'দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও দলের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।' এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেন, 'এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার