ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) জেলা
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৪৭ সময়
অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ ছবি : সংগৃহীত

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ার কারণে তার মনোনয়নপত্র জমা নেননি সহকারী রিটার্নিং অফিসার ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়েই কাঁদতে শুরু করে দেন এই প্রার্থী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে হাইকোর্টে রিট করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন দেন। পরে বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।


রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র গ্রহন করা হয়েছে। এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘সময়সীমা অতিক্রমের কারণে মনোনয়নপত্র গ্রহণ না করায় আমি হাইকোর্টের শরণাপন্ন হই। আদালতের অনুমোদনের পর আজ মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। দু-এক দিনের মধ্যে মনোনয়ন বৈধতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। কোনো জটিলতা না হলে ঈগল পাখি প্রতীকে শেরপুর-২ আসন থেকে নির্বাচন করব।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার